লামায় রিক্সা চালক সমিতির নির্বাচন সম্পন্ন
বেলাল আহমদ,বান্দরবান প্রতিনিধি-বান্দরবানের লামা উপজেলা রিক্সা চালক সমবায় সমিতি লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে ভোটের মাধ্যমে সভাপতি পদে মোঃ বাদশা মিয়া, সহ-সভাপতি পদে মোঃ মোজাম্মেল উদ্দিন,ক্যাশিয়ার পদে সাখাওয়াত উল্ল্যাহ নির্বাচিত হন। এবং সাধারণ সম্পাদক পদে মোঃ রবিউল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সমিতির ব্যবস্থাপনা কমিটির ৪টি পদের মধ্যে ৩টি পদে সরাসরি গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুলাই) লামা বাজারে সমিতির প্রধান কার্যালয়ে সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।
এসময় লামা রিক্সা চালক সমবায় সমিতি লিমিটেড এর প্রধান উপদেষ্টা ও লামা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান
আলহাজ্ব মোঃ আইয়ুব আলী কোম্পানীর সার্বিক ব্যবস্থাপনায় এবং রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসব মূখর পরিবেশে ভোটাররা ভোট দেন।
উপজেলা সমবায় অফিসার জাবেদ মিরজাদা জানান সমিতির ৩৭৭ জন ভোটারের মধ্যে ২৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ৪টি পদের মধ্যে ৩টি পদে ভোটের মাধ্যমে ও ১টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নেতা নির্বাচন করেন।
প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মোঃ আইয়ুব আলী বলেন,অত্যন্ত সুষ্ঠু,নির্ভেজাল ও ঝামেলামুক্ত ভাবে আমাদের এ রিক্সা চালক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। সকলের সর্বাত্মক সহযোগিতা ও উপস্থিতির জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।
এছাড়া নির্বাচন কার্যক্রম পরিদর্শন করেন, লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন, লামা থানার অফিসার ইনচার্জ (ওসি)
মোঃ তোফাজ্জল হোসেন,উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ জাহাঙ্গীর আলম,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,ব্যবসায়ী,গণমাধ্যম কর্মী প্রমূখ।
ভোট গ্রহণ ও গণনা শেষে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































